জনাব রেজাউল করিমের পরবর্তীতে শেয়ার ক্রয় কতটা যুক্তিসংগত হয়েছে? মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে জনাব রেজাউল করিমের পরবর্তীতে মাধ্যমিক বাজার থেকে শেয়ার কেনা যৌক্তিক হয়েছে। এ বাজারে প্রাথমিক বাজারের ইস্যুকৃত শেয়ার, বন্ড ইত্যাদি কেনা-বেচা হয়। মাধ্যমিক বাজারে বিনিয়োগের ঝুঁকি বেশি থাকে। তাই মুনাফা অর্জনের সম্ভাবনাও বেশি। উদ্দীপকে জনাব রেজাউল একজন বিনিয়োগকারী। তিনি প্রাথমিক শেয়ার বাজারে সেঁজুতি লি.-এর ৮ হাজার শেয়ারের বরাদ্দ পেলেন। তবে সেঁজুতি লি. থেকে পাওয়া লভ্যাংশ (মুনাফা) তার আশানুরূপ হয় নি। তাই তিনি শেয়ারগুলো মাধ্যমিক বাজারে বিক্রি করেন। আর ঐ বাজার থেকে অন্য একটি কোম্পানির শেয়ার কিনেন। কোম্পানিটি প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ দিয়েছে। এছাড়া উক্ত শেয়ারের বাজারমূল্যও বাড়ছে। জনাব রেজাউল শেয়ারের বিনিয়োগ থেকে বেশি মুনাফা প্রত্যশা করেছেন। সেঁজুতি লি. তার সেই প্রত্যাশা পূরণ করতে পারে নি। তবে মাধ্যমিক বাজার থেকে কেনা শেয়ার তার প্রত্যাশা পূরণ করেছে। সুতরাং বলা যায়, মাধ্যমিক বাজার থেকে শেয়ার কেনা জনাব রেজাউলের জন্য যুক্তিসঙ্গত হয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব রেজাউল করিমের পরবর্তীতে শেয়ার ক্রয় কতটা যুক্তিসংগত হয়েছে? মূল্…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর