উদ্দীপকের দুইজন সহকর্মীর মধ্যে কার বিনিয়োগ সিদ্ধান্তকে তুমি উৎকৃষ্ট মনে কর? তোমার মতামতের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের দুইজন সহকর্মীর মধ্যে জনাব আফজাল হোসেনের বিনিয়োগ সিদ্ধান্তকে আমি উৎকৃষ্ট মনে করি। নিচে বিশ্লেষণ করা হলোঃএক জায়গায় অর্থ বিনিয়োগ না করে, বিভিন্ন বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগের মাধম্যে ক্ষতির ঝুকি কমানোই পোর্টফোলিও নীতি।এ নীতির সম্পর্কে আফজাল সাহেব অবগত ছিলেন।যে কারণে একটা কোম্পানীতে ক্ষতির সম্মুখীন হলেও অন্য কোম্পানীতে তিনি লাভ পান। যদি তিনি মেহেদুল সাহেবের মত শুধু একটি কোম্পানিতেই বিনিয়োগ করতেন তাহলে হয়তো বা ক্ষতির সম্মুখীন হতে হতো।উদ্দীপকে জনাব মেহেদুল ইসলাম এবং জনাব আফজাল হোসেন সদ্য অবসর গ্রহণকারী দুইজন সহকর্মী।জনাব মেহেদুল ইসলাম তার অবসর তহবিল থেকে প্রাপ্ত ৩০ লক্ষ টাকা দিয়ে শাপলা লি. এর শেয়ার ক্রয় করলেন। জনাব আফজাল হোসেন শাপলা লি., পদ্মা লি. ও মেঘনা লি. এর শেয়ার ক্রয় করলেন ১০ লক্ষ টাকা প্রতি কোম্পানির। বছর শেষে দেখা গেল শাপলা লি. লোকসানে থাকায় জনাব মেহেদুল ইসলাম কোন লভ্যাংশ পেলেন না। কিন্তু জনাব আফজাল হোসেন অন্য দুটি কোম্পানি থেকে প্রত্যাশিত লভ্যাংশ পেলেন।পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের দুইজন সহকর্মীর মধ্যে জনাব আফজাল হোসেনের বিনিয়োগ সিদ্ধান্তকে আমি উৎকৃষ্ট মনে করি।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দুইজন সহকর্মীর মধ্যে কার বিনিয়োগ সিদ্ধান্তকে তুমি উৎকৃষ্…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর