বাণিজ্যিক কাগজ কি অধিহারে বিক্রয় হয়? ব্যাখ্যা করো।
উত্তর: বাণিজ্যিক কাগজ অধিহারে বিক্রয় হয় না। বাণিজ্যিক কাগজ হলো স্বল্পমেয়াদি জামানতবিহীন অঙ্গীকারপত্র। এটি সাধারণত স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ মুদ্রাবাজারে বিক্রির মাধ্যমে স্বল্পমেয়াদি অর্থায়ন করে। এটির মেয়াদ ৩ মাস থেকে ২৭০ দিন পর্যন্ত হয়ে থাকে। বাণিজ্যিক কাগজ নির্ধারিত মূল্যের চেয়ে কমমূল্যে বিক্রি করা হয়। এটি অবহারে বিক্রি হয়। আর এই নির্ধারিত মূল্য ও বিক্রয়মূল্যের পার্থক্যই হচ্ছে বিনিয়োগকারীর লাভ বা বাণিজ্যিক পত্রের সুদ। কিন্তু এটি যদি অধিহারে বিক্রয় হয়, তাহলে বিনিয়োগকারীর ক্ষতি হবে। তাই কোনো বিনিয়োগকারীই আর এটিতে বিনিয়োগ করবে না।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
বাণিজ্যিক কাগজ কি অধিহারে বিক্রয় হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর