উদ্দীপকের আলোকে, শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কার বিনিয়োগকে অধিক যৌক্তিক বলে তুমি মনে করো? বিশ্লেষণ করে মতামত দাও।
উত্তর: শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে মি. রতনের বিনিয়োগকে অধিক যৌক্তিক বলে আমি মনে করি। নিচে যুক্তি সহকারে বিশ্লেষণ করা হলো:উদ্দীপকে মি. কাজল এবং মি. রতন দুইজন বন্ধু একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ের উপর পড়াশোনা করছেন। তারা দুইজন মিলে সিদ্ধান্ত নিলো যে, টিউশন থেকে অর্জিত টাকা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করবে। মি. কাজল তার পুজি দিয়ে একটিমাত্র কোম্পানির শেয়ার ক্রয় করল। অন্যদিকে মি. রতন তার পুজি দিয়ে সাতটি কোম্পানির শেয়ার ক্রয় করলো।পোর্টফোলিও বৈচিত্রতার নীতি অনুসারে, একজায়গায় বা একটি কোম্পানিতে বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কিংবা ভিন্ন ভিন্ন কোম্পানিতে বিনিয়োগের মাধ্যমে ক্ষতির ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। এতে একটি কোম্পানি লোকসানের শিকার হলেও অন্যান্য কোম্পানিগুলার মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।পরিশেষে বলা যায় যে, শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে মি. রতনের বিনিয়োগ অধিক যুক্তিযত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে, শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কার বিনিয়োগকে অধিক …
উদ্দীপক
Dhaka, rajshahi, jessore, sylhet, dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর