হোসেনের খামারে অর্থ সংকটের কারণ কী? উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে নগদ ব্যবস্থাপনার অভাবে হোসেনের খামারের অর্থ সংকটের সৃষ্টি হয়। নগদ ব্যবস্থাপনা বলতে বোঝায় দক্ষতার সাথে নগদ আদায়, পরিশোধ ও কী পরিমাণ অর্থ হাতে রাখা উচিত তা নির্ধারণ। সুষ্ঠু নগদ ব্যবস্থাপনার মাধ্যমে সর্বনিম্ন মূলধন ব্যবহার করে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায়। উদ্দীপকে হোসেন একজন খামারী। তিনি ব্রয়লার মুরগি উৎপাদন ও বিক্রি করেন। একটি নির্দিষ্ট সময় পর পর তিনি মুরগিগুলো বাজারজাত করেন। তবে বিক্রির ১৫ থেকে ২০ দিন আগে প্রায়ই তিনি অর্থ সংকটে পড়েন। অর্থাৎ হোসেনের ব্যবসায়ে নগদ অর্থের বা চলতি মূলধনের ঘাটতি হয়। তা এক্ষেত্রে হোসেন ব্যবসায় পরিচালনায় কী পরিমাণ নগদ অর্থ মজুদ রাখবেন নির্ধারণ করতে ব্যর্থ হচ্ছেন। সুতরাং বলা যায়, নগদ ব্যবস্থাপনার অভাবে হোসেন ব্যবসায়ে অর্থ সংকটে পড়েন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
হোসেনের খামারে অর্থ সংকটের কারণ কী? উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর