উদ্দীপকের আলোকে মহসিনের বিনিয়োগকে কী ধরনের বিনিয়োগ বলা যায়? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে মহসিনের বিনিয়োগকে পোর্টফোলিও বিনিয়োগ বলা যায়। এ বিনিয়োগে ব্যবসায়ের পণ্যগুলো বৈচিত্র্যপূর্ণ হয়। এক্ষেত্রে একজন বিনিয়োগকারী তার সম্পূর্ণ মূলধন একটি নির্দিষ্ট সম্পদে বিনিয়োগ করেন না। একাধিক সম্পদে বিনিয়োগ করে বিনিয়োগের মোট ঝুঁকিকে কমায়। উদ্দীপকে মহসিন একজন মুদি দোকানি। তিনি মূলধন বাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। এ বাজারের চারটি কোম্পানির শেয়ারে তিনি সমানভাবে বিনিয়োগ করেন। অর্থাৎ তিনি, একাধিক সম্পদে বিনিয়োগ করেন। ফলে এ বাজার সম্পর্কে অভিজ্ঞতা না থাকলেও তার বিনিয়োগ ঝুঁকি কমে যায়। কারণ একটি কোম্পানির মূলধনি আয় ক্ষতিগ্রস্ত হলেও অন্যগুলো দিয়ে তা পুষিয়ে নেওয়া যাবে। এটি পোর্টফোলিও বিনিয়োগের বৈশিষ্ট্য। তাই বলা যায়, মহসিন পোর্টফোলিও বিনিয়োগ করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মহসিনের বিনিয়োগকে কী ধরনের বিনিয়োগ বলা যায়? বর্ণনা …
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর