উদ্দীপকের আলোকে আহমেদ কেমিক্যালস লি. কোন ধরনের কোম্পানি এবং কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আহমেদ কেমিক্যালস লি. একটি পাবলিক লি. কোম্পানি। যে যৌথ মূলধনী কোম্পানি অবাধে সর্বসাধারণের কাছে শেয়ার বা ঋণপত্র বিক্রি করতে পারে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়। এ ধরনের প্রতিষ্ঠান শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়ে এই কোম্পানি শেয়ার বিক্রি করতে পারে। 'উদ্দীপকে আহমেদ কেমিক্যালস লি. ব্যবসায়ের প্রয়োজনে অতিরিক্ত মূলধন ১ লক্ষ শেয়ার পুন: ইস্যুর মাধ্যমে সংগ্রহের সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটি কোনো আইনি জটিলতা ছাড়াই শেয়ার ইস্যু করতে সফল হয়। আর শুধু পাবলিক লিমিটড কোম্পানিই বাজারে সফলভাবে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। সুতরাং, বৈশিষ্ট্য বিবেচনায় আহমেদ কেমিক্যালস লি. হলো একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আহমেদ কেমিক্যালস লি. কোন ধরনের কোম্পানি এবং কেন? ব্…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর