খান কেমিক্যালস-এর সিদ্ধান্ত ব্যর্থ হওয়ার কারণ কী? কোম্পানিটি কীভাবে অর্থায়ন করতে পারে?
উত্তর: খান কেমিক্যালস লি.-এর সিদ্ধান্ত ব্যর্থ হয়, কারণ এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল। প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বনিম্ন ২ জন ও সর্বোচ্চ ৫০ জন সদস্য নিয়ে গঠিত। এ কোম্পানি সরাসরি জনগণের কাছে শেয়ার বা ঋণপত্র বিক্রি করতে পারে না। উদ্দীপকে আহমেদ কেমিক্যালস অতিরিক্ত মূলধনের জন্য শেয়ার পুন: ইস্যু করে এবং সফল হয়। কারণ এটি পাবলিক লিমিটেড কোম্পানি। খান কেমিক্যালস শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নেয় কিন্তু এটি ব্যর্থ হয়। কারণ আইনি জটিলতায় এরা শেয়ার ইস্যুর ক্ষমতা রাখে না। প্রতিষ্ঠানটির শেয়ার আছে তাই এটি কোম্পানি। কিন্তু শেয়ার বিক্রির ক্ষমতা নেই তাই এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। খান কেমিক্যালস যেহেতু শেয়ার বিক্রয়ে ব্যর্থ হয়েছে সেহেতু এটা প্রাইভেট লিমিটেড হিসেবে অন্য উৎস থেকে অর্থায়ন করতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানি না হওয়ায় কোম্পানিটি ঋণপত্র ইস্যু করতে পারবে না। তাই কোম্পানিটি এখন ব্যাংক ঋণের মাধ্যমে তাদের অর্থায়ন করতে পারে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
খান কেমিক্যালস-এর সিদ্ধান্ত ব্যর্থ হওয়ার কারণ কী? কোম্পানিটি কীভাবে…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর