উদ্দীপক অনুযায়ী সিরাজের বিনিয়োগ সিদ্ধান্তটি কি যথাযথ হয়েছে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে সিরাজের বিনিয়োগ সিদ্ধান্তটি ঝুঁকি বিবেচনায় অযৌক্তিক। বিনিয়োগকারী মূলধন বিনিয়োগ করে আয়ের প্রত্যাশায়। এক্ষেত্রে একটি সম্পদে বিনিয়োগ করলে ঝুঁকির পরিমাণ বেশি থাকে। তাই ঝুঁকি কমানোর কৌশল হিসেবে বিনিয়োগকারীরা একাধিক সম্পদে বিনিয়োগ করে। উদ্দীপকে সিরাজ একজন মুদি দোকানি। তিনি তার সম্পূর্ণ মূলধন বিনিয়োগের সিদ্ধান্ত নেন। মূলধন বাজার সম্পর্কে তার তেমন কোনো অভিজ্ঞতা নেই। তারপরও তিনি ঐ বাজারেই বিনিয়োগ করেন। অতিরিক্ত মুনাফার আশায় মোট মূলধন দিয়ে তিনি একটি কোম্পানির শেয়ার কিনেন। সিরাজের বিনিয়োগ ঝুঁকি এক্ষেত্রে সর্বোচ্চ। কারণ, মূলধন বাজার সম্পর্কে সে অনভিজ্ঞ। আবার একটি শেয়ারে সম্পূর্ণ মূলধন বিনিয়োগ করেছেন। ফলে মূলধনি আয় হারানোর আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে তিনি একাধিক কোম্পানির শেয়ার কিনলে বিনিয়োগ ঝুঁকি বণ্টিত হতো। ফলে বিনিয়োগ ঝুঁকি কমে মুনাফা লাভের সম্ভাবনা তৈরি হতো। তাই বলা যায়, সিরাজের বিনিয়োগ সিদ্ধান্তটি যথার্থ নয়।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী সিরাজের বিনিয়োগ সিদ্ধান্তটি কি যথাযথ হয়েছে? তোমার ম…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর