'মিসেস আসমার বিনিয়োগকৃত বাজার থেকে নাফিজের বিনিয়োগকৃত বাজার ভিন্ন'- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মিসেস আসমা এবং নাফিজের বিনিয়োগ করা বাজার যথাক্রমে মুদ্রাবাজার এবং মূলধন বাজার, যা একটি অন্যটি থেকে ভিন্ন। মূলধন বাজার বলতে আর্থিক বাজারের ঐ অংশকে বোঝায় যেখানে দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদের লেনদেন হয়। এ বাজারের আর্থিক সম্পদের মেয়াদ এক বছরের বেশি। অন্যদিকে মুদ্রাবাজারে স্বল্পমেয়াদি আর্থিক সম্পদের লেনদেন হয়। উদ্দীপকে মিসেস আসমা বাণিজ্যিক পত্র কিনেছেন। এর মাধ্যমে তিনি অর্থ বা মুদ্রাবাজারে বিনিয়োগ করেছেন। অন্যদিকে, তার ভাই নাফিজ শেয়ার বাজারের একজন বিনিয়োগকারী। তিনি বিভিন্ন ধরনের বন্ডও কিনেন। নাফিজ মূলত মূলধন বাজারের একজন বিনিয়োগকারী। তার বিনিয়োগের উপাদানগুলো মূলধন বাজারে কেনা-বেচা হয়। এক্ষেত্রে নাফিজ ও মিসেস আসমা আর্থিক বাজারের দুটি ভিন্ন খাতে বিনিয়োগ করেন। মিসেস আসমা এ বাজার থেকে স্বল্পমেয়াদের জন্য আর্থিক সুবিধা পেয়ে থাকেন। তবে নাফিসের মূলধন বাজার দীর্ঘমেয়াদের জন্য ঋণ বা আর্থিক সুবিধা দিয়ে থাকে। সুতরাং বলা যায়, 'মিসেস আসমার বিনিয়োগকৃত বাজার থেকে নাফিজের বিনিয়োগকৃত বাজার ভিন্ন।'
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
'মিসেস আসমার বিনিয়োগকৃত বাজার থেকে নাফিজের বিনিয়োগকৃত বাজার ভিন্ন'-…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর