লতিফ সাহেবের কিস্তি প্রদানকে বৃত্তি বলা যাবে কি? ব্যাখ্যা কর।
উত্তর: একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের হারাকে বৃত্তি বলে।লতিফ সাহেবের কিস্তি প্রদানকে বৃত্তি বলা যাবে না। কারণ বৃত্তি হতে হলে প্রতিটি কিস্তি সমপরিমাণে হতে হবে। উদ্দীপকে লতিফ সাহেব বসত বাড়ি উন্নয়ন এর জন্য এখন থেকেই অর্থ সঞ্চয় করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী চার বছর প্রত্যেক বছরের শুরুতে সে যথাক্রমে ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য মনস্থির করেছেন।যেহেতু লতিফ সাহেব আগামী চার বছরের প্রত্যেক বছরের শুরুতে সে যথাক্রমে ৩০ হাজার টাকা, ৪০ হাজার টাকা, ৫০০০০ টাকা এবং ৬০ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য মনস্থির করেছেন। এখানে প্রতিটি কিস্তির পরিমাণ অসমান। সুতরাং, লতিফ সাহেবের কিস্তিকে বৃত্তি বলা যাবে না। পরিশেষে বলা যায় যে,একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের সঞ্চালন না থাকায় লতিফ সাহেবের কিস্তিকে বৃত্তি বলা যাবে না।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
লতিফ সাহেবের কিস্তি প্রদানকে বৃত্তি বলা যাবে কি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর