উদ্দীপকে যে ধরনের ইনস্ট্রুমেন্ট-এর উল্লেখ আছে সেগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে চেক এবং বিনিময় বিলের উল্লেখ আছে। যেকোনো দলিলই লিখিত হয়ে থাকে। চেকও যথা নিয়মে লিখতে হয়। এটি আমানতকারী কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। এতে সব সময় একাধিক পক্ষ থাকে, যেমন: আদেষ্টা ও আদিষ্ট। আদেষ্টা বলা হয় আমানতকারীকে এবং আদিষ্ট বলা হয় ব্যাংককে। চেকের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি শর্তহীন প্রকৃতির হয়। এক্ষেত্রে আমানতকারী, ব্যাংককে চাহিবামাত্র অর্থ পরিশোধের নির্দেশ দেয়। উদ্দীপকে রহিম ট্রেডার্স করিম ব্রাদার্সের কাছে ধারে পণ্য বিক্রয় করেছে। পণ্যের বকেয়া অর্থ পরিশোধে করিম ট্রেডার্স প্রথমে বিনিময়, বিল ইস্যু করে। পরবর্তীতে বাকি টাকা পরিশোধে করিম ট্রেডার্স চেক ব্যবহার করে। বিনিময় বিল একটি লিখিত ঋণের দলিল। এই দলিল অবশ্যই প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। তা না হলে এটি গ্রহণযোগ্য হয় না। এটিকে অর্থ প্রদানের আদেশনামা বলা হয়, অনুরোধ নয়। এর গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি অবশ্যই শর্তহীন নির্দেশ হবে। শর্তসাপেক্ষ নির্দেশ হলে তা বিনিময় বিল হয় না। এতে সাধারণত চারটি পক্ষ জড়িত থাকে, যথা: আদেষ্টা, আদিষ্ট, স্বীকৃতিকারী ও প্রাপক।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে ধরনের ইনস্ট্রুমেন্ট-এর উল্লেখ আছে সেগুলোর বৈশিষ্ট্য ব্য…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর