লুকাস কোম্পানি কোন ধরনের বন্ড ইস্যু করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের লুকাস কোম্পানি জিরো কুপন বন্ড ইস্যু করেছে। জিরো কুপন বন্ডের ক্ষেত্রে ধারককে কোনো প্রকার সুদ বা কুপন প্রদান করা হয় না। এই সকল বন্ড বাট্টায় অর্থাৎ লিখিত বা অভিহিত মূল্য অপেক্ষা কম মূল্যে বিক্রয় করা হয়। মেয়াদপূর্তিতে বন্ডের অভিহিত মূল্যে অর্থ পরিশোধ করা হয়। বিক্রয়মূল্য ও অভিহিত মূল্যের পার্থক্যই হলো বিনিয়োগকারীর মুনাফা। উদ্দীপকের লুকাস কোম্পানি বন্ড ইস্যু করায় উক্ত বন্ড থেকে বিনিয়োগকারীরা কোনো সুদ পাবেন না। বন্ডটি অভিহিত মূল্য হতে কম মূল্যে বিক্রি করা হয়েছে। কিন্তু বিনিয়োগকারীরা মেয়াদপূর্তিতে অভিহিত মূল্য ফেরত পাবেন। অর্থাৎ বন্ডের বৈশিষ্ট্যগত দিক থেকে লুকাস কোম্পানির ইস্যুকৃত বন্ডটি জিরো কুপন বন্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, লুকাস কোম্পানি জিরো কুপন বন্ড ইস্যু করেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
লুকাস কোম্পানি কোন ধরনের বন্ড ইস্যু করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর