উদ্দীপকে উল্লিখিত প্রকল্পের বিনিয়োগটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পর্কযুক্ত এবং কেন? মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রকল্পের বিনিয়োগটি অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা ধারণার সাথে সম্পর্কিত। সামাজিক দায়বদ্ধতা বলতে সমাজের প্রতি প্রতিষ্ঠানের যে দায়িত্ব তাকে বোঝায়। সমাজের সকল পক্ষের প্রতি দায়িত্ব পালনই অর্থায়নের সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচিত। উদ্দীপকে AT লিমিটেড একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। পরিবেশ দূষণ রক্ষার্থে প্রতিষ্ঠানটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেয়। এজন্য প্রতিষ্ঠানটি ২৫ লক্ষ টাকা ঋণ মূলধন উৎস হতে সংগ্রহ করে। পরিবেশকে দূষণমুক্ত রাখার লক্ষ্যে AT লিমিটেড এই পদক্ষেপ গ্রহণ করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনের জন্য নয়, সামাজিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে অর্থায়ন করবে। তাই বলা যায়, উল্লিখিত প্রকল্পের বিনিয়োগটি অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রকল্পের বিনিয়োগটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর