উদ্দীপকে উল্লিখিত মি. ফাহমিদের বিনিয়োগ সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: আর্থিক ঝুঁকি বিবেচনায় মি. ফাহমিদের বিনিয়োগ সিদ্ধান্ত যথার্থ হয়নি। আর্থিক ঝুঁকি বলতে ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকে বোঝায়। অর্থাৎ প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনাকে বোঝায়। উদ্দীপকে মি. ফাহমিদ দুটি সিকিউরিটির যেকোনো একটিতে বিনিয়োগ করতে পারেন। প্রথমত, জামানতযুক্ত LB কোম্পানির মেয়াদি সিকিউরিটিতে। দ্বিতীয়ত, জামানতবিহীন সরকারি সিকিউরিটিতে। তিনি LB কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ করেন। মূলত জামানতের ওপর ভিত্তি করে তিনি LB কোম্পানির সিকিউরিটিতে বিনিয়োগ করেন। LB কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ায় যেকোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। পক্ষান্তরে সরকারি সিকিউরিটিতে দেউলিয়াত্বের ঝুঁকি বা আর্থিক ঝুঁকি নেই। এ সকল বিষয় বিবেচনায় বলা যায়, মি. ফাহমিদের বিনিয়োগটি সঠিক হয়নি।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. ফাহমিদের বিনিয়োগ সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর