উদ্দীপকে উল্লিখিত সেবা প্রতিষ্ঠানে অর্থায়নের ফলে সমাজে কিরূপ প্রভাব পড়ে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সেবা প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া হলো অব্যবসায়ী অর্থায়ন, যা সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের (হাসপাতাল, এতিমখানা) তহবিল সংগ্রহ ও এর সুষ্ঠু ব্যবহার করার প্রক্রিয়াই হলো অব্যবসায়ী অর্থায়ন। উদ্দীপকে সাঈদ হাসান একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র গড়েছেন। এই প্রতিষ্ঠানটি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। সমাজের বিভিন্ন ধনী ব্যক্তিদের অনুদানে এটি পরিচালিত হয়। তাছাড়াও বিভিন্ন বিদেশি সংস্থাও এই প্রতিষ্ঠানটির জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এ সকল অর্থ সংগ্রহ ও সুষ্ঠুভাবে তা চিকিৎসা সেবা প্রদানে ব্যয় হয়, যা একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস। আর এই অব্যবসায়ী অর্থায়নের ফলে সমাজে মানুষের কল্যাণ সাধিত হচ্ছে। এভাবেই উক্ত সেবা প্রতিষ্ঠানের অব্যবসায়ী অর্থায়ন প্রকিয়া সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সেবা প্রতিষ্ঠানে অর্থায়নের ফলে সমাজে কিরূপ প্রভাব…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর