উদ্দীপকে উল্লিখিত আয় মানব সেবায় খরচ করা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আয় মানব সেবায় খরচ করা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার অন্তর্গত। অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থরক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণকে বোঝায়। এই স্বার্থসংশ্লিষ্ট পক্ষসমূহ হলো- শেয়ারমালিক, ব্যবস্থাপক, ভোক্তা, কাঁচামাল সরবরাহকারী, কর্মকর্তা-কর্মচারী, সরকার, ঋণদাতা ইত্যাদি। উদ্দীপকে সাঈদ হাসান তার নিজ এলাকায় একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সম্পদশালী ব্যক্তি ও বৈদেশিক সংস্থা এই প্রতিষ্ঠানটি পরিচালনায় আর্থিক সাহায্য প্রদান করে। এই প্রতিষ্ঠানের আয় জনাব সাঈদ হাসান সম্পূর্ণভাবে মানব সেবায় ব্যয় করেন। সাঈদ হাসানের প্রতিষ্ঠানটি একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যবসায় প্রতিষ্ঠানের ন্যায় এই ধরনের প্রতিষ্ঠানেরও কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সমাজ তথা সমাজের মানুষের কল্যাণে নিয়োজিত হওয়ার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পূরণে সফল হওয়া যায়। উদ্দীপকে সাঈদ হাসানের দাতব্য চিকিৎসা কেন্দ্র হতে প্রাপ্ত আয় মানব সেবায় অর্থাৎ সামাজিক কল্যাণে ব্যয় করে থাকে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি অর্থায়নের দ্বারা সামাজিক দায়বদ্ধতাই পালন করছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আয় মানব সেবায় খরচ করা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর