উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন আইন লঙ্ঘন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি হুন্ডির মাধ্যমে 'মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২' লঙ্ঘন করেছে। অবৈধভাবে সম্পদ বা অর্থ উপার্জন এবং অবৈধভাবে অর্থের স্থানান্তরকে মানি লন্ডারিং বলে। দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক অবস্থা সঠিকভাবে পরিচালনার স্বার্থে মানি লন্ডারিং অপরাধ দমন করার জন্য প্রণীত আইন হলো মানি লন্ডারিং প্রতিরোধ আইন। উদ্দীপকের মাহিন সাহেব একজন ব্যবসায়ী। তিনি আমদানি-রপ্তানি ব্যবসায় করেন। পণ্য ক্রয়ের জন্য তিনি ১০ কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে প্রেরণ করেন। এক্ষেত্রে তিনি অবৈধ উপায়ে অর্থ বিদেশে প্রেরণ করে মানি লন্ডারিং অপরাধে জড়িত হয়েছেন। এই ধরনের অবৈধ অর্থ লেনদেন বা স্থানান্তরের প্রতিরোধকল্পে ২০০২ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রণীত হয়। উদ্দীপকে উল্লিখিত ঘটনায় মাহিন সাহেব মানি লন্ডারিং অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছেন। সুতরাং, তিনি মানি লন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘন করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন আইন লঙ্ঘন করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর