বিটা লিমিটেড তাদের গড় মূলধন ব্যয় ১২% এর মধ্যে ধরে রাখতে সক্ষম হবে কি? তোমার মতামত দাও।
উত্তর: বিটা লিমিটেড-এর গড় মূলধন ব্যয় নির্ণয়: এখানে, Tc = কর্পোরেট কর = ৩৭% Ki করপূর্ব ফণের ব্যয় = ১৫% আমরা জানি, করপরবর্তী ঋণ মূলধন ব্যয়, Kd= Ki (১-Tc) = ১৫% (১-০.৩৭) = ১৫% × ০.৬৩ = ৯.৪৫% এখানে, Tp= ব্যক্তিগত কর= ১৫% সংরক্ষিত মুনাফার ব্যয়, Kr = Ke × (১-Tp) = ১২.৫০% × (১-০.২৫) = ১২.৫০% × ০.৭৫ = ৯.৩৭৫% এখানে, Ke = সাধারণ শেয়ারের ব্যয় We সাধারণ শেয়ারের ভার Kp= অগ্রাধিকার শেয়ারের ব্যয় Wp অগ্রাধিকার শেয়ারের ভার Kd = ঋণ মূলধনের ব্যয় Wd ঋণ মূলধনের ভার Kr = সংরক্ষিত মুনাফার ব্যয় Wr = সংরক্ষিত মুনাফার ভার [গণিত] WACC= Ke × We + Kp × Wp + Kd × Wd + Kr × Wr = ১২.৫০% × ০.৫০ + ১০% × ০.২০ + ৯.৪৫% × ০.২৫+ ৯.৩৭৫% × ০.০৫ = ৬.২৫% + ২% + ২.৩৬২৫% + ০.৪৬৮৭৫% = ১১.০৮১২৫% = ১১.০৮% যেহেতু বিটা লিমিটেডের গড় মূলধন ব্যয় ১১.০৮% সেহেতু তারা তাদের গড় মূলধন ব্যয় ১২% এর মধ্যে ধরে রাখতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
বিটা লিমিটেড তাদের গড় মূলধন ব্যয় ১২% এর মধ্যে ধরে রাখতে সক্ষম হবে ক…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর