শাহীনের বিনিয়োগে অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শাহীনের বিনিয়োগে অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতিটি লঙ্ঘিত হয়েছে। বৈচিত্র্যায়নের নীতি বলতে বিনিয়োগকারীর সব অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়। এই নীতি অনুসরণ করা হলে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পায়। উদ্দীপকে জনাব শাহীন একজন নতুন বিনিয়োগকারী। তিনি ২৫,০০,০০০ টাকা মূলধন নিয়ে শেয়ার ব্যবসায় শুরু করেন। তিনি এই মূলধন দিয়ে আশা কোম্পানির শেয়ার ক্রয় করেন। অর্থাৎ তিনি তার সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করেন। সুতরাং, তিনি এক্ষেত্রে অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতিটি অনুসরণ করেননি। কেননা, একাধিক প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ থাকলেও তিনি একটিমাত্র কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
শাহীনের বিনিয়োগে অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর