জনাব শাহীনকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ কতটা যৌক্তিক বলে তুমি মনে করো?
উত্তর: উদ্দীপকে অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী জনাব শাহীনকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দেয়া সম্পূর্ণ যৌক্তিক। অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী একজন বিনিয়োগকারীকে একটি প্রকল্পে বিনিয়োগের পরিবর্তে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার উৎসাহ দেয়া হয়। এর ফলে কোনো একটি প্রকল্পে লোকসান হলেও অন্যগুলোর অর্জিত মুনাফা দিয়ে তা পুষিয়ে নেয়া যায়। উদ্দীপকে জনাব শাহীন শুধু আশা কোম্পানির শেয়ারেই বিনিয়োগ করেন। আশা কোম্পানিতে অগ্নিকান্ডের ফলে জনাব শাহীনকে লোকসানের শিকার হতে হয়। তাই তিনি একজন বিনিয়োগ পরামর্শকের কাছে পরামর্শ চান। ঐ পরামর্শক তাকে একাধিক প্রকল্পের বিনিয়োগ করতে বলেন। বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে জনাব শাহীনের বিনিয়োগের ঝুঁকি হ্রাস পাবে। কেননা, একটি প্রকল্পের ক্ষতি হলেও অন্যগুলোতে মুনাফা হতে পারে। এতে সামগ্রিকভাবে জনাব শাহীন ক্ষতিগ্রস্ত হবেন না। সুতরাং, জনাব শাহীনকে এরূপ পরামর্শ দেয়া যুক্তিযুক্ত হয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব শাহীনকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ কতটা যৌক্তিক বলে তুম…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর