উদ্দীপকে কোন দুটি শেয়ার বাজারের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শেয়ার বাজার হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কথা বলা হয়েছে। শেয়ার বাজার হলো সেই বাজার যেখান হতে যৌথ মূলধনী কোম্পানি দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহ করে। সরকারি ও বেসরকারি কোম্পানির মূলধন সংগ্রহের ক্ষেত্রে শেয়ার বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে বাংলাদেশের দুটি শেয়ার বাজারের কথা বলা হয়েছে। এ বাজার দুটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এ বাজারে প্রতিদিনের লেনদেনের পরিমাণও অনেক বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটি বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ মাধ্যমিক শেয়ার বাজার। অপরদিকে, বাংলাদেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এ দুটি শেয়ার বাজারের মাধ্যমেই বাংলাদেশের সকল পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকে। আবার, কোম্পানির তালিকাভুক্তকরণ ও কোম্পানির মূল্য সংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রকাশ করার কাজগুলোও এ বাজারে হয়ে থাকে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন দুটি শেয়ার বাজারের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর