উদ্দীপকে যে সরকারি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তার ভূমিকা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন নামক সরকারি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। 'বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন' বা 'বিএসইসি' হলো বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা। মূলধন বাজার বা শেয়ার বাজারকে সুসংগঠিত ও সঠিকভাবে নিয়ন্ত্রণ করাই হলো এ সংস্থার মুখ্য দায়িত্ব। উদ্দীপকে বাংলাদেশের দুটি শেয়ার বাজারের কথা বলা হয়েছে। এ দুটি শেয়ার বাজারকে মূলত বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি কাজ করছে। আর্থিক বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও পুঁজি বাজারের উন্নয়নে এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো ব্রোকার অবৈধ লেনদেনের সাথে জড়িত থাকলে 'বিএসইসি' তা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। শেয়ার বাজারের তালিকাভুক্ত সকল কোম্পানির আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করার ব্যবস্থা এ প্রতিষ্ঠান করে থাকে। এছাড়া বিএসইসি বিনিয়োগকারীদের জন্য শিক্ষার প্রসার ও বিনিয়োগে গণসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। **ব্রোকার: কোম্পানির শেয়ার বিক্রির দায়িত্ব যে নেয় তাকে ব্রোকার বলে। আর্থিক বাজার: যে বাজারে শেয়ার, বন্ড, বাণিজ্যিক কাগজ ইত্যাদি বিক্রয় করা হয় সেটি হলো আর্থিক বাজার।**
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে সরকারি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তার ভূমিকা বর্ণনা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর