উদ্দীপকে কোম্পানির ভার আরোপিত মূলধন ব্যয় নির্ণয় করো। তা বিশ্লেষণ করো।
উত্তর: ভার আরোপিত মূলধন ব্যয় নির্ণয়:আমরা জানি, ভার আরোপিত মূলধন ব্যয়, (WACC) = WdKd+ WpKp + WeKe এখানে, ঋণ মূলধনের ভার, Wd = [গণিত] = ০.৩৭৫ অগ্রাধিকার শেয়ারের ভার, Wp = [গণিত] = ০.১২৫ সাধারণ শেয়ারের ব্যয়, We = [গণিত] = ০.৫০ করপরবর্তী ঋণ মূলধন ব্যয়, Kd= করপূর্ববর্তী ঋণ মূলধন ব্যয় × (১- করহার) = ১৪% × (১- ০.৪০) = ৮.৪০% অগ্রাধিকার শেয়ারের ব্যয়, Kp = ১০% সাধারণ শেয়ারের ব্যয়, Ke = ১৩% ['গ' নং থেকে প্রাপ্ত] [গণিত] WACC = (০.৩৭৫×৮.৪০) + (০.১২৫×১০) + (০.৫০ × ১৩) = ৩.১৫ + ১.২৫ + ৬.৫০ = ১০.৯০% অতএব, কোম্পানির ভার আরোপিত গড় মূলধন ব্যয় ১০.৯০%। উদ্দীপকের তথ্য অনুযায়ী সানি কোম্পানি লি. এর মূলধন কাঠামো বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি উৎসের আলাদা আলাদা ব্যয় রয়েছে। এক্ষেত্রে মূলধন কাঠামো সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার ও ঋণপত্রের সমন্বয়ে তৈরি করা হয়েছে। উক্ত উৎসগুলোর ব্যয় যথাক্রমে ১৩%, ১০% এবং ৮.৪০%। তবে সকল উৎসের ভার নির্ণয় করে ভার আরোপিত মূলধন ব্যয় দাড়ায় ১০.৯০%, যা প্রতিটি উৎসের একক ব্যয় হতে কম। তাই সানি কোম্পানি লি. যেকোনো একটি উৎস হতে মূলধন সংগ্রহ না করে তিনটি উৎস হতে মূলধন সংগ্রহ করায় প্রতিষ্ঠানটির সামগ্রিক মূলধন ব্যয় হ্রাস পেয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোম্পানির ভার আরোপিত মূলধন ব্যয় নির্ণয় করো। তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর