উদ্দীপকে প্রতিষ্ঠানটি কত প্যাকেট উৎপাদন করলে নিরাপত্তা সীমায় পৌছতে পারবে?
উত্তর: উদ্দীপকের উল্লিখিত তথ্য অনুযায়ী সমচ্ছেদ বিন্দু নির্ণয় করে দেখা গেছে যে, প্রতিষ্ঠানটি ১০,০০০ প্যাকেট পণ্য বিক্রয় করতে পারলেই এর মোট বিক্রয়লব্ধ আয় মোট ব্যয়ের সমান হবে। অর্থাৎ ১০,০০০ প্যাকেট পণ্য বিক্রয়ে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি হবে শূন্য। তাই প্রতিষ্ঠানটি যদি নিরাপত্তা সীমায় পৌঁছাতে চায় সেক্ষেত্রে তাদের দশ হাজার প্যাকেটের অধিক পণ্য বিক্রয় করতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রকৃত নিরাপত্তা প্রান্ত নির্ণয় করা হলো- আমরা জানি, নিরাপত্তা প্রান্ত = প্রকৃত বিক্রয় - সমচ্ছেদ বিক্রয় এখানে,প্রকৃত বিক্রয় = ১৫,০০০ প্যাকেট সমচ্ছেদ বিক্রয় = ১০,০০০ প্যাকেট [গ নং হতে প্রাপ্ত। [গণিত] নিরাপত্তা প্রান্ত = (১৫,০০০-১০,০০০) = ৫,০০০ প্যাকেট। অতএব, উদ্দীপকের প্রতিষ্ঠানটি আরও ৫,০০০ প্যাকেট উৎপাদন করলে নিরাপত্তা সীমায় পৌঁছতে পারবে। অর্থাৎ (১০,০০০ + ৫,০০০) ইউনিট = ১৫,০০০ একক মোট ১৫,০০০ প্যাকেট উৎপাদন করলে নিরাপত্তা সীমায় পৌঁছাতে পারবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি কত প্যাকেট উৎপাদন করলে নিরাপত্তা সীমায় পৌছতে …
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর