ময়না কোম্পানি কোন বাজারে বাণিজ্যিক পত্র বিক্রি করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ময়না কোম্পানি মুদ্রা বাজারে বাণিজ্যিক পত্র বিক্রি করেছে। মুদ্রা বাজার বলতে সেই বাজারকে বোঝায় যেখানে স্বল্পমেয়াদি অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন হয়। এরূপ স্বল্পমেয়াদি আর্থিক সম্পদগুলো হলো বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি। উদ্দীপকের ময়না কোম্পানি লিমিটেড হলো একটি বৃহৎ প্রতিষ্ঠান। কোম্পানিটির ব্যবসায় পরিচালনায় স্বল্পমেয়াদি অর্থায়নের প্রয়োজন হওয়ায় বাণিজ্যিক পত্র বিক্রয় করে অর্থসংস্থান করে। এই বাণিজ্যিক পত্রের মেয়াদ হলো ৯০ দিন। এখানে বাণিজ্যিকপত্র হলো একটি স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ। আর স্বল্পমেয়াদি আর্থিক সম্পদের কেনা-বেচা মুদ্রা বাজারে করা হয়। তাই বলা যায়, ময়না কোম্পানি এই বাণিজ্যিক পত্রটি মুদ্রা বাজারে বিক্রি করে স্বল্পমেয়াদি অর্থসংস্থান করেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
ময়না কোম্পানি কোন বাজারে বাণিজ্যিক পত্র বিক্রি করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর