জনাব কুয়াশার অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায় কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ করো।
উত্তর: জনাব কুয়াশার অধিক অর্থ বিনিয়োগ ব্যবসায়ে তারল্য সংকট সৃষ্টি করতে পারে। তারল্য ও মুনাফা নীতি অনুসারে ব্যবসায়ের প্রতিটি আর্থিক সিদ্ধান্ত এমনভাবে গ্রহণ করা উচিত যাতে তারল্য ও মুনাফা উভয়ই বজায় থাকে। এই দুটি বিষয়ের যে কোনো একটিতে বেশি গুরুত্বারোপ করলে অপরটি প্রভাবিত হবে। উদ্দীপকের জনাব কুয়াশা একজন পাইকারী ব্যবসায়ী। তিনি অধিক মুনাফার আশায় কম অর্থ হাতে রাখেন এবং অধিক অর্থ বিনিয়োগ করেন। অর্থাৎ তিনি মুনাফার ওপর গুরুত্বারোপ করেছেন। জনাব কুয়াশার বিবেচনায় অধিক মুনাফা অর্জন জরুরি। তাই তিনি প্রতিষ্ঠানের অধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। এতে যদিও তিনি অধিক হারে মুনাফা অর্জন করতে পারবেন কিন্তু তার প্রতিষ্ঠানের তারল্য অর্থাৎ নগদ অর্থ কমে যাবে। এর ফলে নগদ অর্থের অভাবে তার প্রতিষ্ঠানে তারল্য সংকট সৃষ্টি হবে। এই তারল্য সংকট প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব কুয়াশার অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায় কী প্রভাব ফেলতে পারে? বি…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর