ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে কোন পদ্ধতিটি প্রযোজ্য? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে IPO-তে আবেদন করাই প্রযোজ্য। প্রাথমিক বাজারে IPO (Initial Public Offering) এর মাধ্যমে জনগণের নিকট শেয়ার বিক্রি করা হয়। এক্ষেত্রে বিনিয়োগকারীরা লিখিত মূল্যে বা অধিহারে বা অবহারে শেয়ার কিনে থাকেন। অন্যদিকে মাধ্যমিক বাজারে শেয়ারের দাম বিনিয়োগকারীদের চাহিদার ওপর নির্ভর করে। ফলে শেয়ারের মূল্য অনেক বেশি ওঠানামা করে। উদ্দীপকে সুলতান সাহেব একজন বিনিয়োগকারী। তিনি বিভিন্ন ব্যাংক, বিমা বা অন্য প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ করেন। এক্ষেত্রে তিনি অধিক লাভের আশায় মাধ্যমিক বাজারে বিনিয়োগ করেন। আবার মাঝে মাঝে প্রাথমিক বাজারেও বিনিয়োগ করেন। সুলতান সাহেব লক্ষ্য করলেন যে শেয়ারের মূল্য অনেক বেশি উঠানামা করে। তিনি আরও লক্ষ্য করলেন শেয়ারের মূল্য অতিমূল্যায়িত হয় আবার অবমূল্যায়িত হয়। সাধারণত মাধ্যমিক বাজারে এই অতিমূল্যায়ন বা অবমূল্যায়নের প্রভাব অনেক বেশি। তাছাড়া মূল্যের ওঠানামাও মাধ্যমিক বাজারকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। এক্ষেত্রে প্রাথমিক বাজার এ সকল নেতিবাচক প্রভাব হতে মুক্ত। এই বাজারে বিনিয়োগে ঝুঁকিও কম। তাই ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে প্রাথমিক বাজারে বিনিয়োগ করাই উত্তম।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে কোন পদ্ধতিটি প্রযোজ্য? উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর