শিশির অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: জনাব শিশির অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি অনুসরণ করেছেন। পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি বলতে বোঝায় ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার সকল অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করবে। এতে ঝুঁকি হ্রাস পাবে। একাধিক সম্পদে বিনিয়োগ করার ফলে ঝুঁকিও বণ্টিত হয়। ফলে শুধু একটি সম্পদের ঝুঁকি অন্য সম্পদ বা বিনিয়োগের আয়কে প্রভাবিত করবে না। জনাব শিশির একইসাথে কাপড় ও জুতার ব্যবসায়ী। তিনি মনে করেন যে, যদি কাপড়ের ব্যবসায়ে ক্ষতি হয় তবে জুতার ব্যবসা হতে প্রাপ্ত মুনাফা এই ক্ষতিকে সমন্বিত করবে। একইভাবে জুতার ব্যবসায় ক্ষতি হলে তা কাপড়ের ব্যবসায়ের মুনাফা হতে পুষিয়ে নেয়া যাবে। অর্থাৎ বৈশিষ্ট্যের বিচারে বলা যায়, শিশির পোর্টফোলিও বৈচিত্রায়ণের নীতি অনুসরণ করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
শিশির অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর