তৃষ্ণা লি. বিকল্প কোন বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারবে? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে তৃষ্ণা লি. বিকল্প হিসেবে মুদ্রা বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারে। মুদ্রা বাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয়। সাধারণত ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি দলিল বিক্রয়ের মাধ্যমে এ বাজারে অর্থসংস্থান করা হয়। উদ্দীপকে তৃষ্ণা লি. শেয়ার বিক্রির জন্য পুঁজি বাজারের নিয়ন্ত্রক সংস্থা BSEC এর কাছে আবেদন করে। BSEC তৃষ্ণা লি. এর আবেদনটি বাতিল করে দেয়। তৃষ্ণা লি, মুদ্রাবাজার হতেও অর্থসংস্থান করতে পারে। প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কাগজ, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি দলিলের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারেন। এছাড়া বাণিজ্যিক ব্যাংক মুদ্রা বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বিধায় তৃষ্ণা লি. এই সকল ব্যাংক হতে ঋণ নিয়েও মূলধন সংস্থান করতে পারে। অর্থাৎ মূলধন বাজারের পরিবর্তে তৃষ্ণা লি, মুদ্রা বাজার হতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
তৃষ্ণা লি. বিকল্প কোন বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারবে? যুক্তি দাও।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর