উদ্দীপকের মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরনটি হলো সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন বলতে রাষ্ট্র বা সরকারের অর্থ সংক্রান্ত যাবতীয় কার্যের সমষ্টিকে বুঝায়। অর্থাৎ সরকারের বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস হতে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাই হলো সরকারি অর্থায়ন। এরূপ অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজকল্যাণ বা জনকল্যাণ। উদ্দীপকে মি. রাকিব একজন চাকরিজীবি। তার প্রতিষ্ঠানটি মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি প্রায়ই সেতু, রাস্তাঘাট ও ফ্লাইওভার নির্মাণ করে। অর্থাৎ রাকিবের প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো সমাজকল্যাণ। আবার এই প্রতিষ্ঠানটির আয়ের উৎস হলো জনগণের পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুল্ক ইত্যাদি। অর্থাৎ দেশের সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানটি অর্থায়ন করছে বিধায় প্রতিষ্ঠানের অর্থায়নটি নিঃসন্দেহে সরকারি অর্থায়ন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর