মি. উজ্জ্বলের বিনিয়োগটি কোন বাজার সম্পর্কিত? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে মি. উজ্জলের বিনিয়োগটি পুঁজি বা মূলধন বাজার সম্পর্কিত। মূলধন বাজারে মূলত দীর্ঘমেয়াদের জন্য অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন করা হয়। এ বাজারকে শেয়ার বাজারও বলা হয়ে থাকে। এ বাজারকে প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজার এই দুই ভাগে ভাগ করা যায়। উদ্দীপকে Tata Food Company সম্প্রতি বাজারে নতুন শেয়ার ইস্যু করেছে। মি. উজ্জল আবেদন করলে লটারির মাধ্যমে ১০০টি শেয়ার পান। কোম্পানি হিসেবে Tata Food Company তাদের নতুন শেয়ার বিক্রির প্রাথমিক প্রস্তাব অবশ্যই প্রাথমিক বাজারেই করেছে। কেননা নতুন কোম্পানিকে শেয়ার ইস্যু করতে হলে প্রাথমিক বাজারেই তা বিক্রি করতে হয়। আর প্রাথমিক বাজার হলো মূলধন বাজারেরই অংশ। অর্থাৎ এখানে মি. উজ্জল মূলধন বাজারে বিনিয়োগ করেছেন। **শেয়ার, ঋণপত্র, বন্ড ইত্যাদি হলো আর্থিক সম্পদের উদাহরণ।**
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মি. উজ্জ্বলের বিনিয়োগটি কোন বাজার সম্পর্কিত? বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর