উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলতে বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়। উদ্দীপকে মি. সাকিব একজন চাকরিজীবী। তার প্রতিষ্ঠানটি হলো একটি স্বনামধন্য ঔষধ কোম্পানি। সম্প্রতি সাকিব ঔষধ উৎপাদনের পাশাপাশি খাদ্যপণ্য, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনে গুরুত্বারোপ করেন। অর্থাৎ সাকিব একটি পণ্য উৎপাদনের পরিবর্তে একাধিক পণ্য উৎপাদনের প্রস্তাব দেয়। এতে একটি পণ্যের ওপর ক্ষতি হলেও অন্যান্য পণ্যের মুনাফা দ্বারা এ ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব। ফলশ্রুতিতে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পাবে। এভাবে একটি সম্পদের পরিবর্তে একাধিক সম্পদে বিনিয়োগের প্রস্তাব করায় সাকিবের প্রস্তাবটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী যৌক্তিক।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর