উদ্দীপক
পারি, পৃথু ও আদিব একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভক্ষতি ২: ১:১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা এবং ১,২৫,০০০ টাক। চুক্তি অনুসারে অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর যথাক্রমে ১০% ও ৫% হারে সুদ ধার্য করতে হবে। আদিব সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা করে বেতন পাবে। অংশীদারগণ বছরের মাঝামাঝি সময়ে যথাক্রমে নগদ উত্তোলন করেন ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা ও ২৪,০০০ টাকা। নগদ উত্তোলন ছাড়াও পারি ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করে। পৃথু আগস্ট মাসের ১ তারিখে ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে কারবারে আনয়ন করে। উপরোক্ত সমন্বয়গুলো ২ বিবেচনার পূর্বে কারবারের নিট মুনাফা হয় ২,৫০,০০০ টাকা।