উদ্দীপক
রহিমা, ফাহিমা ও জামিলা একটি অংশীদারি ব্যবসায়ের তিন জন অংশীদার। তারা ব্যবসায়ের মুনাফা যথাক্রমে ৩: ২:১ অনুপাতে বণ্টন করে নেয়। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে অংশীদারদের উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পর তাদের মূলধন ছিল যথাক্রমে ৫৭,০০০, ৪৫,০০০ ও ৩৭,০০০ টাকা। পরে দেখা গেল অংশীদারি চুক্তিপত্রে মূলধনের উপর বার্ষিক ৫% হারে সুদ দেয়ার ব্যবস্থা থাকলেও উহা হিসাব হতে সম্পূর্ণ বাদ পড়েছে। রহিমার ৭,২০০ টাকা বেতন বাদ দেয়ার পর ২০১৬ সালের ব্যবসায়ের মুনাফা হয় ৫৪,০০০ টাকা। ঐ বছরের অংশীদারদের উত্তোলনের পরিমাণ যথাক্রমে ১৬,২০০ টাকা, ৭,২০০ টাকা ও ৪,৮০০ টাকা। অংশীদারগণ মুনাফা বণ্টনের অনুপাতে ব্যবসায়ের মোট মূলধন ১,৪৪,০০০ টাকায় রাখতে সম্মত হয়।