উদ্দীপক
আশা, ঊষা ও ঊর্মি একটি অংশীদারি কারবারের সমান অংশীদার। ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে তাদের ব্যবসায়ের নিম্নবর্ণিত উদ্বৃত্তসমূহ ছিল :
মূলধন : আশা ৮০,০০০ টাকা
মূলধন : ঊষা ৭০,০০০ টাকা
মূলধন : ঊর্মি ৬০,০০০ টাকা
১২% ঋণ হিসাব : ঊষা (০১-০৫-২০১৭) ২০,০০০ টাকা
সম্ভাব্য মুনাফার আশায় সারাবছর ধরে আশা, ঊষা ও ঊর্মির উত্তোলন ছিল যথাক্রমে ১০,০০০ টাকা, ৮,০০০ টাকা এবং ৬,০০০ টাকা। এছাড়া ঊর্মির পণ্য উত্তোলনের পরিমাণ ১,০০০ টাকা। চুক্তির শর্ত মোতাবেক মূলধন ও উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। আশা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায় থেকে মাসিক ১,০০০ টাকা হারে বেতন পাবে। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরে ব্যবসায়ের মুনাফার পরিমাণ দাঁড়ায় ৮০,০০০ টাকা।