উদ্দীপক
রশিদ মিনারেল কারখানায় ৬০ জন শ্রমিক প্রত্যেকে সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করেন। তারা ঘণ্টাপ্রতি ১২ টাকা হারে স্বাভাবিক মজুরি পান। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কারখানা ৬৫ ঘণ্টা চালু থাকে। ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির দ্বিগুণ। শ্রমিকগণ নিয়মিত মজুরির ৪৫% বাড়ি ভাড়া, '২৫% যাতায়াত ভাতা এবং ৫% চিকিৎসা ভাতা পান। পক্ষান্তরে, শ্রমিকগণ স্বাভাবিক মজুরির ১০% প্রভিডেন্ট ফান্ডে এবং ২.৫০% কল্যাণ ফান্ডে দান করেন। শ্রমিকদের স্বাভাবিক মজুরি থেকে অগ্রিম প্রদেয় মজুরি বাবদ জনপ্রতি ৫ টাকা এবং আয়কর বাবদ জনপ্রতি ৩ টাকা কর্তন করা হয়।