জনাব রনি কোন ধরনের আর্থিক কার্যাবলি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রনি 'তহবিল সংগ্রহ' সংক্রান্ত আর্থিক কার্যাবলি সম্পাদন করেছেন। তহবিল সংগ্রহ বলতে তহবিলের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে মূলধন সংগ্রহ করাকে বোঝায়। এটি আর্থিক ব্যবস্থাপকের একটি প্রধান কাজ হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে জনাব রনি মুন লি. এর আর্থিক ব্যবস্থাপক। তিনি উৎপাদন বিভাগের হিসাব পদ্ধতি সনাতন থেকে আধুনিক করতে একটি নতুন মেশিন স্থাপন করতে চান। তাই ব্যাংক থেকে ১২% সুদের হারে ১০ বছরের জন্য ঋণ গ্রহণ করেন। অর্থাৎ ঋণ মূলধন সংগ্রহের মাধ্যমে তিনি প্রয়োজনীয় অর্থসংস্থান করেন। এক্ষেত্রে ঋণ মূলধন কম ব্যয়যুক্ত তহবিলের উৎস বিধায় তহবিল সংগ্রহের ব্যয় হ্রাস পাবে। সুতরাং বলা যায়, জনাব রনি 'তহবিল সংগ্রহ' সংক্রান্ত আর্থিক কার্যাবলি সম্পাদন করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব রনি কোন ধরনের আর্থিক কার্যাবলি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর