সামি লি. এর লভ্যাংশ বণ্টনে অর্থায়নের কোন লক্ষ্য প্রতিফলিত হয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে সামি লি. এর লভ্যাংশ বণ্টনে অর্থায়নের মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য প্রতিফলিত হয়েছে। মুনাফা সর্বাধিকরণ বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় সর্বোচ্চকরণকে বোঝায়। এক্ষেত্রে শেয়ারের বাজারমূল্য বৃদ্ধির পরিবর্তে মোট মুনাফা বৃদ্ধির চেষ্টা করা হয়। উদ্দীপকে সামি লি. উৎপাদন বিভাগে হিসাব পদ্ধতি সনাতন থেকে আধুনিক করেছে। বছর শেষে উক্ত প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বাড়ে। কিন্তু সামি লি. শেয়ারপ্রতি আয়ের মাত্র ১৫% লভ্যাংশ হিসেবে ঘোষণা করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি মুনাফা বৃদ্ধির মাধ্যমে শেয়ারপ্রতি আয় বাড়াতে আগ্রহী। এটি মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যের প্রতিফলন। মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যে শেয়ারের বাজারমূল্য বৃদ্ধির পরিবর্তে প্রতিষ্ঠানের মুনাফা বাড়িয়ে শেয়ারপ্রতি আয় বৃদ্ধির চেষ্টা করা হয়। উদ্দীপকে সামি লি. তাই কম পরিমাণ লভ্যাংশ শেয়ারমালিকদের পরিশোধ করে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটি সংরক্ষিত তহবিল বাড়িয়ে অধিক পণ্য উৎপাদন ও বিক্রয় করে মুনাফা বাড়াতে আগ্রহী। কেননা সংরক্ষিত তহবিল ব্যবসায়ে মুনাফার্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করা যায়। তবে সংরক্ষিত তহবিল বাড়াতে কম লভ্যাংশ বণ্টনে উক্ত প্রতিষ্ঠানের শেয়ারের বাজারমূল্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং বলা যায়, সামি লি. লভ্যাংশ বণ্টনে অর্থায়নের মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যটি প্রতিফলিত হয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
সামি লি. এর লভ্যাংশ বণ্টনে অর্থায়নের কোন লক্ষ্য প্রতিফলিত হয়েছে? উত…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর