জনাব B অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব B অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছেন। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। উদ্দীপকে জনাব B একই সাথে কাপড় এবং জুতার ব্যবসায় করেন। অর্থাৎ জনাব B একাধিক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছেন। যার ফলে একটি ব্যবসায়ে ক্ষতি হলে অন্য ব্যবসায়ের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন সম্ভব হবে। ফলে ঝুঁকি হ্রাস পাবে। তাই বলা যায়, জনাব B অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব B অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর