জনাব A এর বিনিয়োগ সিদ্ধান্ত ব্যবসায়ে কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব A এর বিনিয়োগ সিদ্ধান্ত তার ব্যবসায়ে তারল্য সংকট সৃষ্টি করতে পারে। পর্যাপ্ত পরিমাণ তারল্যের অভাবে অসচ্ছলতা ঝুঁকি সৃষ্টি হয়। অর্থাৎ দৈনন্দিন ব্যয় নির্বাহে আর্থিক সংকট দেখা দিবে। তাই ব্যবসায়ের চলতি ব্যয় নির্বাহের জন্য কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য রেখে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করা উচিত। উদ্দীপকে জনাব A বেশি মুনাফার আশায় অল্প কিছু নগদ অর্থ হাতে রেখে সম্পূর্ণ বিনিয়োগ করেন। অধিক বিনিয়োগের কারণে মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। কিন্তু নগদ অর্থ হাতে কম রাখার কারণে তিনি চলতি খরচ মেটাতে সমস্যায় পড়তে পারেন। ফলে তার ব্যবসায়ে তারল্য সংকট থেকে অসচ্ছলতা ঝুঁকি সৃষ্টি হতে পারে। উদ্দীপকে জনাব A এর উচিত ছিল তারল্য ও মুনাফা নীতি অনুসারে ব্যবসায়ের দৈনন্দিন কার্য পরিচালনার মতো নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করা। কারণ বেশি মুনাফার আশায় নগদ অর্থ হাতে কম রেখে বেশি বিনিয়োগ তার ব্যবসায়ে মুনাফা বৃদ্ধি করলেও প্রতিষ্ঠানে তারল্য সংকট সৃষ্টি করতে পারে। ফলে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ব্যাহত হবে। তাই বলা যায়, জনাব A এর বিনিয়োেগ সিদ্ধান্ত তার ব্যবসায়ে তারল্য সংকট সৃষ্টি করতে পারে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব A এর বিনিয়োগ সিদ্ধান্ত ব্যবসায়ে কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর