জনাব প্রীতির প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব প্রীতির প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপ হলো সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। সরকার আয়কর, শুল্ক, ভ্যাট প্রভৃতি উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে। সংগৃহীত অর্থ থেকে দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। যেমন-রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি। উদ্দীপকে জনাব প্রীতির কর্মরত প্রতিষ্ঠানটি বিভিন্ন কর ও শুল্ক থেকে অর্থ সংগ্রহ করে। সংগৃহীত অর্থ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় করে থাকে। মূলত সরকারি অর্থায়নে সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে। যেমন আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), শুল্ক ইত্যাদি। সংগৃহীত অর্থ থেকে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে এর মুখ্য অংশ ব্যয় করে থাকে। জনাব প্রীতির কর্মরত প্রতিষ্ঠানটিও এ ধরনের অর্থায়ন করে থাকে। তাই বলা যায়, জনাব প্রীতির প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপ হলো সরকারি অর্থায়ন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব প্রীতির প্রতিষ্ঠানের অর্থায়নের স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর