উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটির গ্রাহক সন্তুষ্টির পেছনে অর্থায়নের কোন নীতির ভূমিকা রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ডেনিম ব্যাংকটির গ্রাহক সন্তুষ্টির পেছনে অর্থায়নের তারল্য ও মুনাফা নীতির ভূমিকা রয়েছে। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিটি হলো তারল্য ও মুনাফা নীতি। এ নীতি অনুসারে কোনো প্রতিষ্ঠান চলতি ব্যয় নির্বাহে কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য রেখে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকে। উদ্দীপকে ডেনিম ব্যাংক একটি স্বনামধন্য ব্যাংক। বিভিন্ন উৎসবের সময় অতিরিক্ত নগদ অর্থ রাখায় ব্যাংকটি গ্রাহকের চাহিদামতো নগদ অর্থ পরিশোধ করতে পারে। অর্থাৎ ব্যাংকটি গ্রাহকের চাহিদা বিবেচনায় কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করে। এতে ব্যাংকটির প্রতি গ্রাহকদের সন্তুষ্টি বজায় থাকে। এছাড়া ব্যাংকটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভজনক খাতে অর্থ বিনিয়োগ করে থাকে। উক্ত ব্যাংকটির কার্যক্রম তারল্য ও মুনাফা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ডেনিম ব্যাংটির গ্রাহক সন্তুষ্টির পেছনে অর্থায়নের তারল্য ও মুনাফা নীতির ভূমিকা রয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটির গ্রাহক সন্তুষ্টির পেছনে অর্থায়নের কোন ন…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর