উদ্দীপকে উল্লিখিত আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্তটি অর্থায়নের নীতির আলোকে কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বিন্দু লি. এর আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্তটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন সম্ভব হয়। উদ্দীপকে বিন্দু লি. এর আর্থিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস করতে চায়। তাই কোম্পানির বর্তমান ঔষধ ব্যবসায়ের পাশাপাশি সিরামিক ও প্যাকেজিং ব্যবসায় শুরুর মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক খাতে মূলধন বিনিয়োগের সিদ্ধান্ত অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির অন্তর্ভুক্ত। বিন্দু লি. এর মূলধন একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে কোম্পানির বিক্রয় ও মুনাফা উভয়ই বৃদ্ধি পাবে। এছাড়া কোম্পানির ঝুঁকি হ্রাস পাবে। কেননা একটি প্রকল্পের ক্ষতি হলে অন্য প্রকল্পের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তাই বলা যায়, বিন্দু লি. এর আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্তটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে সম্পূর্ণ যৌক্তিক।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্তটি অর্থায়নের নীতির আ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর