জনাব তরিকুল ইসলাম অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব তরিকুল ইসলাম অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছেন। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত ও হ্রাস পায়। উদ্দীপকে জনাব তরিকুল ইসলাম মূলধন বাজারে বিনিয়োগ করেছেন। তিনি আলফা লি., গোলাপ লি. এবং পলাশ লি. কোম্পানি প্রত্যেকের ৫ লক্ষ টাকা হারে মোট ১৫ লক্ষ টাকার শেয়ার ক্রয় করলেন। অর্থাৎ তিনি বিনিয়োগযোগ্য মূলধন একাধিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন। ফলে একটি কোম্পানির শেয়ার থেকে মুনাফা না পেলেও অন্য কোম্পানির শেয়ারের মুনাফা দ্বারা তা সমন্বয় করা সম্ভব হবে। এছাড়া একাধিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করায় ঝুঁকি বষ্টিত হবে ও হ্রাস পাবে। জনাব তরিকুলের বিনিয়োগ পোর্টফোলিও বৈচিত্র্যায়ন, নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব তরিকুল ইসলাম অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব তরিকুল ইসলাম অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর