জনাব তাকি এবং জনাব তরিকুল ইসলাম এ দুইজনের মধ্যে কে উত্তম সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব তরিকুল ইসলাম একাধিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করায় বলা যায় তিনি উত্তম সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিনিয়োগযোগ্য মূলধন একাধিক প্রকল্পে বা সিকিউরিটিতে বিনিয়োগ করলে ঝুঁকি বষ্টিত হয় ও হ্রাস পায়। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন করা সম্ভব হয়। উদ্দীপকে জনাব তাকি এবং জনাব তরিকুল ইসলাম মূলধন বাজারে অর্থ বিনিয়োগ করেছেন। জনাব তাকি কেবল আলফা লি. কোম্পানির শেয়ারে তার সমুদয় মূলধন বিনিয়োগ করেন। অপরদিকে জনাব তরিকুল ইসলাম তার সমুদয় মূলধন যথাক্রমে আলফা লি., গোলাপ লি. এবং পলাশ লি. কোম্পানির শেয়ারে সমানভাবে বিনিয়োগ করেন। অর্থাৎ জনাব তরিকুল ইসলাম একাধিক কোম্পানির শেয়ারে মূলধন বিনিয়োগ করায় তার বিনিয়োগ ঝুঁকি হ্রাস পাবে। উদ্দীপকে লক্ষণীয় যে, আলফা লি. কোম্পানি বছর শেষে কোনো মুনাফা অর্জন করতে পারেনি। ফলে জনাব তকি উক্ত বছরে আলফা লি. থেকে কোনো লভ্যাংশ পাবেন না। এছাড়া লভ্যাংশ পরিশোধে অপারগ হলে উক্ত কোম্পানির শেয়ারের বাজারমূল্য ওপরেও নেতিবাচক প্রভাব পড়বে। অপরদিকে, জনাব তরিকুল ইসলাম আলফা লি. ছাড়াও আরও দুটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন। ফলে আলফা লি. থেকে কোনো মুনাফা না পেলেও অন্য কোম্পানি থেকে প্রাপ্ত মুনাফা দ্বারা তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এছাড়া তার বিনিয়োগ ঝুঁকিও বণ্টিত হবে ও হ্রাস পাবে। তাই বলা যায়, একাধিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করায় জনাব তাকি অপেক্ষা জনাব তরিকুল ইসলাম উত্তম সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব তাকি এবং জনাব তরিকুল ইসলাম এ দুইজনের মধ্যে কে উত্তম সিদ্ধান্ত …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর