পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাহাত কোম্পানি কর্তৃক পানি পরিশোধকারী যন্ত্র ক্রয় অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত। স্থায়ী সম্পত্তি ক্রয়সংক্রান্ত সিদ্ধান্তকে মূলধন বাজেটিং সিদ্ধান্ত বলা হয়। এক্ষেত্রে মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ করে প্রতিষ্ঠান স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। উদ্দীপকে রাহাত কোম্পানি লি. একটি পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। পানি পরিশোধনকারী যন্ত্র হলো স্থায়ী সম্পদ। এ ধরনের স্থায়ী সম্পদ ক্রয়ে প্রতিষ্ঠান বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকে, যা মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর