উদ্দীপকে রাহাত কোম্পানি লি. এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রাহাত কোম্পানি লি.-এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার সাথে সম্পৃক্ত। সমাজের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব তাকেই ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলে। এর সাথে সমাজের বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষ যেমন : ভোক্তা, সাধারণ জনগণ, সরকার, পরিবেশ প্রভৃতির স্বার্থরক্ষা করে ব্যবসায়ের সম্পদ সর্বোচ্চকরণের চেষ্টা করা হয়। এ দায়িত্ব পালন করলে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে। উদ্দীপকে রাহাত কোম্পানি লি. একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান থেকে নির্গত বর্জ্য পরিবেশ দূষিত করে। এই দূষণ রোধকল্পে কোম্পানির কর্তৃপক্ষ পানি পরিশোধনকারী একটি যন্ত্র কেনার সিদ্ধান্ত নেয়, যার আয়ুষ্কাল ১৫ বছর এবং খরচ ৫ কোটি টাকা। কোম্পানিটির কারণে যাতে পরিবেশ দূষিত না হয় সে ব্যবস্থা নেওয়ার জন্যই মূলত প্রতিষ্ঠানটি এই যন্ত্র কেনার সিদ্ধান্ত নেয়, যা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার অন্তর্ভুক্ত। কোম্পানি হিসেবে রাহাত কোম্পানি লি. কে সম্পদ সর্বোচ্চকরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্বও পালন করতে হয়। যেমন : বিভিন্ন সামাজিক দায়িত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব হলো সমাজের প্রতি দায়িত্ব। তাই পরিবেশ দূষণমুক্ত রাখতেই রাহাত কোম্পানি পানি পরিশোধনকারী যন্ত্র কেনার জন্য অর্থায়ন করছে, যা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার সাথে সম্পৃক্ত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাহাত কোম্পানি লি. এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন ধা…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর