নর্থওয়ে কোম্পানির শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত যথার্থ কিনা? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে নর্থওয়ে কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত যথার্থ হয়েছে। যৌথমূলধনি কোম্পানি স্থায়ী ব্যয় নির্বাহে শেয়ার বিক্রির মাধ্যমে ইক্যুইটি মূলধন সংগ্রহ করতে পারে। সাধারণত একজন আর্থিক ব্যবস্থাপক তহবিল সংগ্রহের ক্ষেত্রে ইক্যুইটি মূলধন ও ঋণ মূলধনের সমন্বয়ে কাম্য মূলধন কাঠামো গঠন করে থাকে। উদ্দীপকে নর্থওয়ে কোম্পানিটি বাংলাদেশের বাজারে প্রবেশের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। নতুন পরিকল্পনায় কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে। তাই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানিটি ইক্যুইটি মূলধন সংগ্রহ করবে, যা দীর্ঘমেয়াদি অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত হয়। শেয়ার বিক্রির মাধ্যমে সংগৃহীত মূলধন হলো দীর্ঘমেয়াদি অর্থায়ন। ফলে শেয়ার মূলধন কোম্পানি দীর্ঘমেয়াদে বিনিয়োগের সুযোগ পায়। এছাড়া শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিক বিবেচিত হওয়ায় তাদের লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক না। তাই কোম্পানির কোনোরূপ দায় সৃষ্টি হয় না। ফলে ঋণের দায় পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকিও হ্রাস পায়। তাই সার্বিক বিবেচনায় নর্থওয়ে কোম্পানি কর্তৃক দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত যথার্থ হয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
নর্থওয়ে কোম্পানির শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত যথার্থ কিনা? মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর