উদ্দীপকে জনাব হক কোন নীতির প্রতি ইঙ্গিত করেছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব হক অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি এবং ও উপযুক্ততার নীতির প্রতি ইঙ্গিত করেছেন। উপযুক্ততার নীতির বিষয়বস্তু হচ্ছে কম সময়ের জন্য অর্থের প্রয়োজন হলে স্বল্পমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা। অনুরূপভাবে, দীর্ঘ সময়ের জন্য দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা। আর তারল্য ও মুনাফা নীতির বিষয়বস্তু হচ্ছে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রক্ষা করা। উদ্দীপকে জনাব হক ১০ কোটি টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি প্রতিষ্ঠানের ২০% অর্থ ব্যবসায় পরিচালনার জন্য সংরক্ষণ করেন। তবে তিনি দায় পরিশোধে সমস্যার সম্মুখীন হচ্ছেন। একটি প্রতিষ্ঠানকে চলতি দায় পরিশোধের সক্ষমতা অর্জনে কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করতে হয়। কিন্তু জনাব হক তারল্য ও মুনাফা নীতি অনুসারে যথাযথ পরিমাণে তারল্য সংরক্ষণে ব্যর্থ হয়। এছাড়া তিনি অর্থায়নের ক্ষেত্রে উপযুক্ততার নীতিটি যথাযথভাবে অনুসরণ করেননি। ফলে তিনি দায় পরিশোধের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই বলা যায়, জনাব হক তারল্য ও মুনাফা নীতি এবং উপযুক্ততার নীতির প্রতি ইঙ্গিত করেছেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব হক কোন নীতির প্রতি ইঙ্গিত করেছে- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর